সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার Reasoning – এ Syllogism প্রশ্ন থাকে। Bank, SSC, RRB, এবং অন্যান্য সকল গুরুত্বপূর্ণ সরকারি পরীক্ষায় Syllogism প্রশ্নগুলি তাদের Reasoning Syllabus এর অংশ হিসাবে অন্তর্ভুক্ত থাকে। যে সকল প্রার্থী Reasoning প্রশ্ন সমাধান করতে এবং নিজেদের সকল পরীক্ষার জন্য প্রস্তুত করতে আগ্রহী, তারা syllogism reasoning প্রশ্নগুলো দেখতে পারো।
বিশেষ করে ব্যাংক প্রিলিমিনারি পরীক্ষার দিক থেকে Syllogism সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি বিষয়। আমাদের Gk job spot এর পক্ষ থেকে তোমাদের জন্য Syllogism Reasoning questions in bengali প্রকাশ করা হলো, যা তোমাদের পরবর্তী পরিক্ষাগুলিতে Reasoning এর নানা প্রশ্নগুলো সহজে solve করতে কাজে লাগবে।
Syllogism Reasoning Questions in Bengali
1. বিবৃতি:
সব বিড়ালই কুকুর
সব কুকুরই প্রাণী
সিদ্ধান্ত:
I. সব বিড়ালই প্রাণী
II. কিছু প্রাণী কুকুর
A. শুধুমাত্র I অনুসরণ করে B. শুধুমাত্র II অনুসরণ করে C. I এবং II উভয়ই অনুসরণ করে D. I এবং II কোনোটিই অনুসরণ করে না
2. বিবৃতি:
সব চেয়ার টেবিল
কিছু টেবিল কাঠের
সিদ্ধান্ত:
I. কিছু চেয়ার কাঠের
II. সব টেবিল কাঠের
A. শুধুমাত্র I অনুসরণ করে B. শুধুমাত্র II অনুসরণ করে C. I এবং II উভয়ই অনুসরণ করে D. I এবং II কোনোটিই অনুসরণ করে না
3. বিবৃতি:
সব পাখিই প্রাণী
কিছু প্রাণী সরীসৃপ
সিদ্ধান্ত:
I. কিছু সরীসৃপ পাখি
II. কিছু প্রাণী পাখি
A. শুধুমাত্র I অনুসরণ করে B. শুধুমাত্র II অনুসরণ করে C. I এবং II উভয়ই অনুসরণ করে D. I এবং II কোনোটিই অনুসরণ করে না
4. বিবৃতি:
সব অভিনেত্রীই মেয়ে
সব মেয়েরাই সুন্দরী
সিদ্ধান্ত:
I. সব অভিনেত্রীই সুন্দরী
II. কিছু মেয়ে অভিনেত্রী
A. শুধুমাত্র I অনুসরণ করে B. শুধুমাত্র II অনুসরণ করে C. I এবং II কোনোটিই অনুসরণ করে না D. I এবং II উভয়ই অনুসরণ করে
5. বিবৃতি:
কিছু টেবিল মাছ
কোনো মাছ ডেস্কটপ নয়
সমস্ত ডেস্কটপই কলম
সিদ্ধান্ত:
I. কিছু টেবিল ডেস্কটপ নয়
II. সমস্ত টেবিল মাছ হওয়ার একটি সম্ভাবনা আছে
A. শুধুমাত্র I অনুসরণ করে B. শুধুমাত্র II অনুসরণ করে C. I এবং II উভয়ই অনুসরণ করে D. I এবং II কোনোটিই অনুসরণ করে না
6. বিবৃতি:
কোনো আঙুলই পা নয়
বেশিরভাগ পা-ই হাত
শুধুমাত্র কয়েকটি হাতই চুল
সিদ্ধান্ত:
I.কিছু পা চুল নয়
II.সব হাত আঙুল হওয়ার একটি সম্ভাবনা আছে
A. শুধুমাত্র সিদ্ধান্ত II অনুসরণ করে B. সিদ্ধান্ত I এবং সিদ্ধান্ত II কোনোটিই অনুসরণ করে না C. শুধুমাত্র সিদ্ধান্ত I অনুসরণ করে D. উপরের কোনোটিই নয়
7. বিবৃতি:
শুধুমাত্র কয়েকটি রবিবারই সোমবার
কিছু সোমবার হলো মঙ্গলবার
কোনো মঙ্গলবারই শুক্রবার নয়
সিদ্ধান্ত:
I.কিছু রবিবার সোমবার নয়
II.কিছু রবিবার শুক্রবার নয়
A. সিদ্ধান্ত I এবং সিদ্ধান্ত II কোনোটিই অনুসরণ করে না B. শুধুমাত্র সিদ্ধান্ত II অনুসরণ করে C. শুধুমাত্র সিদ্ধান্ত I অনুসরণ করে D. উপরের কোনোটিই নয়
8. বিবৃতি:
সব তরলই কঠিন পদার্থ
কিছু কঠিন পদার্থ গ্যাস
সব গ্যাসই মেঘ
সিদ্ধান্ত:
I. কিছু মেঘ কঠিন পদার্থ II. কিছু মেঘ তরল পদার্থ
III. কিছু গ্যাস তরল পদার্থ IV. কিছু কঠিন পদার্থ হলো মেঘ
A. কোনোটিই অনুসরণ করে না B. শুধুমাত্র I এবং II অনুসরণ করে C. শুধুমাত্র III এবং IV অনুসরণ করে D. শুধুমাত্র I এবং IV অনুসরণ করে
9. বিবৃতি:
কোনো ঘড়ি সাইকেল নয়
কোনো সাইকেল মোটরবাইক নয়
কিছু অটো মোটরবাইক
সিদ্ধান্ত:
I. কোনো মোটরবাইক ঘড়ি নয় II. কোনো মোটরবাইক সাইকেল নয়
III. কিছু সাইকেল ঘড়ি IV. সব মোটরবাইক ঘড়ি
A. শুধুমাত্র সিদ্ধান্ত II অনুসরণ করে B. সিদ্ধান্ত I এবং সিদ্ধান্ত II অনুসরণ করে C. শুধুমাত্র সিদ্ধান্ত I অনুসরণ করে D. উপরের কোনোটিই নয়
10. বিবৃতি:
কিছু পেন্সিল হলো কলম
শুধুমাত্র কলমই হলো রঙ
কিছু পেন্সিল হলো রবার
সিদ্ধান্ত:
I. কিছু রঙ পেন্সিল হতে পারে
II. কিছু রবার কলম হয়
A. শুধুমাত্র সিদ্ধান্ত II অনুসরণ করে B. শুধুমাত্র সিদ্ধান্ত I অনুসরণ করে C. সিদ্ধান্ত I এবং সিদ্ধান্ত II কোনোটিই অনুসরণ করে না D. সিদ্ধান্ত I এবং সিদ্ধান্ত II উভয়ই অনুসরণ করে
11. বিবৃতি:
শুধুমাত্র বিস্কুটই চকোলেট
মাত্র কয়েকটি বিস্কুটই খাবার
সমস্ত খাবারই জল
সিদ্ধান্ত:
I. কিছু বিস্কুট স্ন্যাকস নয়, এটা সম্ভব
II. কিছু চকলেট স্ন্যাকস হতে পারে
A. শুধুমাত্র সিদ্ধান্ত II অনুসরণ করে B. শুধুমাত্র সিদ্ধান্ত I অনুসরণ করে C. সিদ্ধান্ত I এবং সিদ্ধান্ত II কোনোটিই অনুসরণ করে না D. সিদ্ধান্ত I এবং সিদ্ধান্ত II উভয়ই অনুসরণ করে
12. বিবৃতি:
কোনও বৃত্তই বর্গক্ষেত্র নয়
কিছু বর্গক্ষেত্র আয়তক্ষেত্র
সিদ্ধান্ত:
I.কোনও বৃত্তই আয়তক্ষেত্র নয়
II.কিছু আয়তক্ষেত্র বৃত্ত নয়
A. শুধুমাত্র সিদ্ধান্ত II অনুসরণ করে B. শুধুমাত্র সিদ্ধান্ত I অনুসরণ করে C. সিদ্ধান্ত I এবং সিদ্ধান্ত II কোনোটিই অনুসরণ করে না D. সিদ্ধান্ত I এবং সিদ্ধান্ত II উভয়ই অনুসরণ করে
13. বিবৃতি:
কোন P, X নয়
সমস্ত X হল Y
কিছু Y হল Z
সিদ্ধান্ত:
I. কোন P, Z নয় II.কোন Y, X নয়
III. কিছু Y এর X হবার একটি সম্ভাবনা আছে IV. অন্তত কিছু Z হল P
A. সিদ্ধান্ত I এবং IV অনুসরণ করে B. I এবং II অনুসরণ করে C. সিদ্ধান্ত III এবং IV অনুসরণ করে D. II এবং III অনুসরণ করে
14. বিবৃতি:
কিছু ফ্রুটি মাজা
কোনও মাজা স্লাইস নয়
সব স্লাইসই ফ্যান্টা
সিদ্ধান্ত:
I. কিছু ফ্রুটি অবশ্যই স্লাইস নয়
II. কিছু ফ্যান্টা অবশ্যই মাজা নয়
A. সিদ্ধান্ত I এবং II অনুসরণ করে না B. উভয় সিদ্ধান্ত অনুসরণ করে C. শুধুমাত্র সিদ্ধান্ত II অনুসরণ করে D. কোনটিই অনুসরণ করে না
15. বিবৃতি:
মাত্র কয়েকটি মার্কার কলম
কিছু কলম গাঢ়
মাত্র কয়েকটি গাঢ় লাল
সব মার্কারই কালো
সিদ্ধান্ত:
I. কিছু কালো কলম না হওয়ার সম্ভাবনা
II. কিছু লাল গাঢ় নয়
III. কিছু মার্কার লাল না হওয়ার সম্ভাবনা
A. শুধুমাত্র সিদ্ধান্ত I এবং III অনুসরণ করে B. কোনটিই অনুসরণ করে না C. শুধুমাত্র সিদ্ধান্ত III অনুসরণ করে D. নির্ধারণ করা যাচ্ছে না
16. বিবৃতি:
মাত্র কয়েকজন শিক্ষক ছাত্র
সকল ছাত্রই বুদ্ধিমান
কিছু বুদ্ধিমান অলস
কোন অলস পরিশ্রমী নয়
সিদ্ধান্ত:
I. কিছু শিক্ষক বুদ্ধিমান
II. কিছু ছাত্র পরিশ্রমী নয়
III. কিছু অলস ছাত্র হওয়ার সম্ভাবনা রয়েছে
A. শুধুমাত্র সিদ্ধান্ত I অনুসরণ করে B. সিদ্ধান্ত I এবং III অনুসরণ করে C. কোনটিই অনুসরণ করে না D. সকল সিদ্ধান্ত অনুসরণ করে
17. বিবৃতি:
মাত্র কিছু A হলো B
কোন B, C নয়
কিছু C হলো D
সিদ্ধান্ত:
I. কিছু A, C নয়
II. কিছু D, B নয়
III. কিছু B, D হওয়ার সম্ভাবনা
A. সকল সিদ্ধান্ত অনুসরণ করে B. সিদ্ধান্ত III অনুসরণ করে C. সিদ্ধান্ত I এবং II অনুসরণ করে না D. সিদ্ধান্ত I এবং সিদ্ধান্ত II অনুসরণ করে
18. বিবৃতি:
মাত্র কয়েকটি চাবিই তালা
সমস্ত তালাই দরজা
কোনও দরজাই জানালা নয়
কেবল জানালাই কাচ
সিদ্ধান্ত:
I.কিছু চাবি জানালা নয়
II. কোনও তালাই জানালা নয়
III. কিছু দরজা কাচ হবার একটি সম্ভাবনা রয়েছে
A. সিদ্ধান্ত III অনুসরণ করে B. সিদ্ধান্ত I এবং সিদ্ধান্ত II অনুসরণ করে C. সকল সিদ্ধান্ত অনুসরণ করে D. নির্ধারণ করা যাচ্ছে না
19. বিবৃতি:
কোনো সোনা লোহা নয়
সব লোহাই ধাতু
কিছু ধাতু ভারী
সিদ্ধান্ত:
I. কিছু ভারী ধাতু সোনা নয়
II. কিছু সোনা ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে
III. কিছু লোহা ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে
A. নির্ধারণ করা যাচ্ছে না B. সিদ্ধান্ত I এবং সিদ্ধান্ত III অনুসরণ করে C. সিদ্ধান্ত II এবং III অনুসরণ করে D. সকল সিদ্ধান্ত অনুসরণ করে
20. বিবৃতি:
মাত্র কয়েকটি নদীই মহাসাগর
শুধুমাত্র মহাসাগরই সমুদ্র
কোনও মহাসাগরই হ্রদ নয়
সিদ্ধান্ত:
I. সমস্ত নদীই মহাসাগর হওয়ার সম্ভাবনা রয়েছে
II. কিছু নদী অবশ্যই হ্রদ নয়
III. কোনও সমুদ্রই হ্রদ নয়
A. শুধুমাত্র সিদ্ধান্ত I অনুসরণ করে B. সিদ্ধান্ত III অনুসরণ করে C. কোনটিই অনুসরণ করে না D. শুধুমাত্র সিদ্ধান্ত II অনুসরণ করে
Syllogism Reasoning Questions and Answer in Bengali
| 1. C | 2. D | 3. B | 4. D |
| 5. C | 6. B | 7. C | 8. D |
| 9. A | 10. C | 11. B | 12. A |
| 13. A | 14. B | 15. A | 16. B |
| 17. A | 18. B | 19. C | 20. B |
Read More:
Blood Relation Questions in Bengali
Static GK Questions and Answers in Bengali
Calendar Reasoning Questions in Bengali
আমার নাম তমাল, আমি বিগত তিন বছর ধরে সাধারণ জ্ঞান ও চাকরির প্রস্তুতি এবং স্কলারশিপ বিষয়ক বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে কাজ করেছি। সহজ ভাষায় বিভিন্ন স্কলারশিপ সাধারণ জ্ঞান ও সঠিক চাকরি সংক্রান্ত তথ্য উপস্থাপনা করাটাই আমার মূল লক্ষ্য। আশা করি আমার কাজের অভিজ্ঞতা ও নিষ্ঠা এর আরো সমৃদ্ধ করে তুলবে GK Job Spot-এর প্ল্যাটফর্মকে। আমার বিশ্বাস সঠিক জ্ঞানই হল সাফল্যের আসল চাবিকাঠি ।