2nd June 2026 Current Affairs in Bengali | ২রা জুন ২০২৬ বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স

যেসকল পরীক্ষার্থীরা Railway, SSC, Police, Bank ইত্যাদি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আমরা daily current affairs প্রকাশ করে থাকি। প্রকাশিত এই সকল কারেন্ট অ্যাফেয়ার্স গুলোতে তোমরা প্রতিদিন ঘটে যাওয়া বিভিন্ন বিষয় সম্পর্কে যেমন: দেশ, বিদেশ, রাজনীতি, খেলাধুলো, বিনোদন ইত্যাদি নানান গুরত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে।

তাই আজকেই শুরু করে দাও 2nd June 2026 Current Affairs in Bengali গুলোকে ভালো ভাবে অনুশীলন করা, আর তারই সাথে নিজের প্রস্তুতি করে তোলো আরো মজবুত।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

2nd June 2026 Current Affairs in Bengali

1. বিশ্বের প্রথম একসাথে Multi-Organ Pig-to-Human Transplant কোন হাসপাতালের চিকিৎসকরা সম্পন্ন করেছেন ?

এটি Xenotransplantation-এর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। Xenotransplantation বলতে প্রাণীর অঙ্গ মানুষের শরীরে প্রতিস্থাপনকে বোঝায়। জিন-সম্পাদিত (Genetically Modified) শূকরের অঙ্গ ব্যবহার করা হয় যাতে প্রত্যাখ্যানের ঝুঁকি কমে।

2. G7 One Health Summit 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে ?

One Health ধারণা মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যকে একসাথে বিবেচনা করে। WHO, FAO এবং WOAH এই ধারণাকে সমর্থন করে। মহামারি প্রতিরোধে One Health বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

3. কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান 1 জুন 2026 থেকে কোন দেশব্যাপী অভিযান শুরু করেছেন ?

অভিযানটি 1 জুন থেকে 30 জুন 2026 পর্যন্ত চলবে। লক্ষ্য: মাটির স্বাস্থ্য উন্নত করা, কৃষি ব্যয় কমানো এবং কৃষকের আয় বৃদ্ধি করা। ICAR-এর বিজ্ঞানীরা সরাসরি কৃষকদের পরামর্শ দেবেন।

4. ভারত ও ওমানের মধ্যে Comprehensive Economic Partnership Agreement (CEPA) কবে থেকে কার্যকর হয়েছে ?

CEPA একটি উন্নত Free Trade Agreement এতে পণ্য, পরিষেবা, বিনিয়োগ ও পেশাজীবীদের চলাচল অন্তর্ভুক্ত থাকে। ভারত ও ওমানের মধ্যে জ্বালানি ও বাণিজ্য সহযোগিতা আরও বাড়বে।

5. ভারতীয় রেল JNPT থেকে Dadri পর্যন্ত Western Dedicated Freight Corridor (WDFC)-এর কত কিলোমিটার কাজ সম্পন্ন করেছে ?

WDFC ভারতের বৃহত্তম মালবাহী রেল করিডরগুলোর একটি। এটি মহারাষ্ট্রের JNPT বন্দরকে উত্তর ভারতের Dadri-এর সঙ্গে যুক্ত করে, মাল পরিবহন দ্রুত ও সাশ্রয়ী করতে এটি গুরুত্বপূর্ণ।

6. ‘Annual Survey of Incorporated Services Sector Enterprises (ASISSE)’ কোন সংস্থা শুরু করেছে ?

পরিষেবা খাতের সংগঠিত প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহের জন্য এই সমীক্ষা চালু করা হয়েছে। ভারতের GDP-তে পরিষেবা খাতের অবদান 50%-এর বেশি।

7. ভারত সরকার নাগরিকদের অভিযোগ নথিভুক্ত করার জন্য কোন AI-সক্ষম Voice Chatbot চালু করেছে ?

DARPG ও Bhashini যৌথভাবে এটি তৈরি করেছে। এটি CPGRAMS অভিযোগ নিষ্পত্তি পোর্টালের সঙ্গে সংযুক্ত। নাগরিকরা নিজেদের মাতৃভাষায় অভিযোগ জানাতে পারেন।

8. মে ২০২৬-এ কেন্দ্রীয় সরকার কোন জাতীয় নদী সংযোগ (River Linking) প্রকল্প অনুমোদন করেছে ?

প্রকল্পের আনুমানিক ব্যয়: ₹2,352 কোটি, অবস্থান: হিমাচল প্রদেশ। চেনাব নদীর অতিরিক্ত জল বিয়াস নদী ব্যবস্থায় স্থানান্তর করা হবে। 8.7 কিমি দীর্ঘ টানেল নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে NHPC।

9. বিশ্ব দুগ্ধ দিবস (World Milk Day) প্রতি বছর কবে পালিত হয় ?

FAO 2001 সালে এই দিবস চালু করে। 2026 সালের থিম: “Celebrating Women Farmers”। ভারত বর্তমানে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ।

10. প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংকে কোন সংস্থার চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে ?

সচিব রাজেশ কুমার সিং DRDO-এর চেয়ারম্যান এবং DDR&D বিভাগের সচিবের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন। ড. সমীর ভি. কামাতের মেয়াদ শেষ হওয়ার পর এই দায়িত্ব দেওয়া হয়।

11. অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন ভারতীয় নৌবাহিনীর কততম নৌপ্রধান (Chief of Naval Staff) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ?

অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন অ্যাডমিরাল দিনেশ কুমার ত্রিপাঠীর উত্তরসূরি। ভারতীয় নৌবাহিনীতে তাঁর প্রায় 40 বছরের অভিজ্ঞতা রয়েছে।

12. অদাবিকৃত (Unclaimed) আর্থিক সম্পদের জন্য DFS কোন পোর্টাল চালু করেছে ?

অর্থ মন্ত্রকের DFS এই পোর্টাল চালু করেছে। PSB Alliance-এর সহযোগিতায় তৈরি হয়েছে। উদ্দেশ্য: অদাবিকৃত আর্থিক সম্পদের তথ্য সহজলভ্য করা এবং ব্যাংকিং ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি করা।

13. ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলার জন্য ভারত সম্প্রতি কোন দেশগুলিতে প্রথম দফার চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে ?

সহায়তা পাঠানো হয়েছে Africa CDC-এর কাছে। WHO কঙ্গো (DRC) ও উগান্ডায় ইবোলা সংক্রমণকে PHEIC ঘোষণা করেছে। PHEIC হলো WHO-এর সর্বোচ্চ আন্তর্জাতিক জনস্বাস্থ্য সতর্কতা।

14. জেনারেল অনিল চৌহানের অবসরের পর ভারতের নতুন Chief of Defence Staff (CDS) হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে ?

CDS হলো ভারতের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সামরিক পদ। এটি একটি 4-স্টার জেনারেল পদ। ভারতের প্রথম CDS ছিলেন Bipin Rawat। CDS পদের সুপারিশ প্রথম করেছিল কার্গিল রিভিউ কমিটি (1999)।

Read More:

History GK Questions with Answers in Bengali

RRB NTPC GK Questions in Bengali 2026

Syllogism Reasoning Questions in Bengali

Important Links:

Join WP GroupClick Here
Join Telegram GroupClick Here
Join Facebook GroupClick Here

Leave a Comment