Seating Arrangement Questions in Bengali

সরকারি চাকরির পরিক্ষাতে reasoning Questions এর ভূমিকাটা এখন অনেকটাই বেশি গুরুত্ত্বপূর্ণ হয়ে উঠেছে। তোমরা যদি কেউ Bank, Railway NTPC, RRB Group D, SSC এ ছাড়াও বিভিন্ন ধরনের সরাসরি চাকরির পরিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ অথবা শুরু করবে বলে ভাবছো তাদের জন্য আজকের এই Seating arrangement reasoning questions in Bengali গুলো অত্যন্ত ভাবে জরুরি।

প্রতিদিন নিয়মিত ভাবে প্রশ্ন গুলো প্র্যাকটিস ও সমাধান করলে, পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত রাখা হয় অনেক সহজ! তাই আর বেশি না করে তোমরা এখন থেকেই Seating Arrangement Questions in Bengali গুলো শুরু করে দাও।

Table of Contents

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Seating Arrangement Questions in Bengali

1. A, P, R, X, S এবং Z এক সারিতে বসে আছে। S এবং Z কেন্দ্রে। A এবং P প্রান্তে। R – A এর বাম দিকে বসে আছে। তাহলে P এর ডানদিকে কে বসে আছে ?

A. E B. Z C. S D. X

2. P, Q, R, S, T, U, V এবং W সকলে গোল করে বসে আছে এবং কেন্দ্রের দিকে মুখ করে আছে: P, T এর ডানদিকে দ্বিতীয় স্থানে বসে আছে , যে R এবং V এর প্রতিবেশী। S, P এর প্রতিবেশী নয়। V হল U এর প্রতিবেশী। Q, S এবং W এর মধ্যে বসে নেই। W, U এবং S এর মধ্যে বসে নেই।

  • (1) নিচের কোন দুটি প্রতিবেশী নয় ?

A. RV . B. UV C. RP D. QW

  • (2) এদের মধ্যে কে ঠিক V এর ডান দিকে বসে আছে ?

A. P B. U C. R D. T

3. দক্ষিণ দিকে মুখ করে একটি বেঞ্চে 5 জন ব্যক্তি বসে আছেন। P, Q – এর ঠিক বাম দিকে আছে এবং R – এর ঠিক ডান দিকে বসে আছে। R, T – এর বাম দিকে। S, T – এর ঠিক বাম দিকে বসে আছে। তাহলে বেঞ্চের একেবারে ডান প্রান্তে কে বসে আছেন ?

A. T B. R C. S D. Q

4. সাতজন ব্যক্তি P, Q, R, S, T, U, এবং V একটি সরলরেখায় বসে আছে। P, R এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে। R এবং S এর মধ্যে কেবল একজন ব্যক্তি বসে আছে। T এক প্রান্তে বসে। U, S এর পাশে বসে না। বাম প্রান্ত থেকে তৃতীয় স্থানে কোন ব্যক্তি বসে আছে ?

A. V B. R C. U D. নির্ণয় করা যায় না

5. কুণাল, দীপা, সাথী, নেহা, রাজা এবং সুমন এক লাইনে বসে আছে। সাথী দীপা এবং নেহার মাঝখানে। রাজা নেহা এবং সুমনের মাঝখানে। কুণাল 1 নম্বর অবস্থানে। সাথী 3 নম্বর অবস্থানে। দীপা 2 নম্বর অবস্থানে। বাম দিক থেকে নেহা কত নম্বর অবস্থানে আছে ?

A. 2 B. 7 C. 4 D. 5

6. A, B, C, D এবং E একটি বেঞ্চে বসে আছে। A, B এর পাশে বসে আছে, C, D এর পাশে বসে আছে, D বেঞ্চের বাম প্রান্তে বসে, E এর সাথে বসে নেই। C ডান দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে। A, B এবং E এর ডানদিকে। A এবং C এক সাথে বসে আছে। A কোন স্থানে বসে আছে ?

A. B এবং C এর মধ্যে B. A এবং C এর মধ্যে C. E এবং D এর মধ্যে D. কোনোটিই নয়

7. আটজন ব্যক্তি P, Q, R, S, T, U, V, W একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। P, Q এর বিপরীতে বসে আছে। R, Q এর ঠিক ডানদিকে বসে আছে। S, R এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। P এর ঠিক বামদিকে কে বসে আছে ?

A. P B. S C. Q D. কোনোটিই নয়

8. চারটি শিশু পরপর বসে আছে। E, B এর পাশের সিটে বসে আছে কিন্তু C এর পাশে নয়। যদি C, D এর পাশে না বসে, তাহলে D এর পাশের সিটে কারা বসে আছে ?

A. E B. D C. B D. C

9. আটজন ব্যক্তি I, J, K, L, M, N, O এবং P একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে, কিন্তু একই ক্রমে নয়। তাদের মধ্যে পাঁচজন ভিতরের দিকে মুখ করে আছেন এবং অন্যরা বাইরের দিকে মুখ করে আছে। M হল K – এর ডানদিকে তৃতীয় স্থানে বসে আছে। N হল M – এর বামদিকে তৃতীয় স্থানে। N এবং J – এর মাঝখানে তিনজন ব্যক্তি বসে আছে। O হল N – এর ডানদিকে তৃতীয় স্থানে অবস্থিত যিনি কেন্দ্রমুখী না। L হল I – এর ডানদিকে তৃতীয়, যিনি কেন্দ্রমুখী না।

  • (1) নিচের মধ্যে কে J – এর ডানদিকে দ্বিতীয় স্থানে বসে আছে ?

A. K B. J C. L D. I

  • (2) নিম্নলিখিত কোন বিবৃতিটি P সম্পর্কে সত্য ?

A. P হল O এর বিপরীত স্থানে বসে B. P হল O এর ডানদিকে চতুর্থ স্থানে বসে আছে C. P হল O এর বামে চতুর্থ স্থানে বসে আছে D. সবগুলিই সত্য

10. পাঁচজন ব্যক্তি P, Q, R, S, T উত্তর দিকে মুখ করে এক সারিতে বসে আছে। R কোন প্রান্তে বসে নেই। P, R এর বাম দিকে বসে আছে। কিন্তু P এবং S এর মধ্যে কেবল একজন ব্যক্তি বসে আছে। T ডান প্রান্তে বসে আছে। তাহলে মাঝখানে কে বসে আছে ?

A. Q B. R C. S D. T

11. আটজন ব্যক্তি A, B, C, D, E, F, G, H একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছেন। কেবলমাত্র A, C, E, G ভিতরে মুখোমুখি বসে আছে। B, D এর ডানদিকে তৃতীয় স্থানে বসে আছে। E, H এর বিপরীতে বসে। F, G এর ঠিক বাম দিকে বসে। C এর ঠিক ডানদিকে কে বসে আছে ?

A. H B. E C. F D. G

12. আটজন ব্যক্তি A, B, C, D, E, F, G, H একটি বর্গাকার টেবিলের চারপাশে বসে আছে। কোনায় থাকা ব্যক্তি.. ভিতরের দিকে মুখ করে, মাঝখানে থাকা ব্যক্তি.. বাইরের দিকে মুখ করে আছে। A কোনায় বসা, B হল A এর পাশে ঘড়ির কাঁটার দিক করে বসা। B এর বিপরীতে কে ?

A. H B. D C. কোনোটিই নয় D. F

13. চারজন বন্ধু কুণাল, মোহিত, নীতিন এবং রাহুল — একটি বর্গাকার টেবিলের চার পাশে বসে আছে। কুণাল উত্তর দিকে মুখ করে বসে আছে। মোহিত কুণালের ডানদিকে বসে আছে। রাহুল বাইরের দিকে মুখ করে আছে। নীতিন মোহিতের বিপরীতে বসে আছে। এদের মধ্যে কে দক্ষিণ দিকে মুখ করে বসে আছে ?

A. নীতিন B. উভয় রাহুল ও কুণাল C. কুণাল D. রাহুল

14. A, B, C, D, P, Q, R, S আটজন — চারজন করে দুটি সারিতে বসে আছে। A, Q এর বিপরীতে বসে। B, A এর ঠিক ডানদিকে বসে আছে। C কোন প্রান্তে নেই। R, C এর বিপরীতে বসে। S, P এর ঠিক বাম দিকে বসে আছে। B এর বিপরীতে কে বসে আছে ?

A. S B. R C. Q D. P

15. A, B, C, D, E, F, G, এবং H — আটজন লোক একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। কিছু লোক কেন্দ্রমুখী এবং কিছু লোক বাইরের দিকে মুখ করে আছে। A, B এর ডানদিকে দ্বিতীয় স্থানে বসে আছে। C, A এর বিপরীতে বসে আছে এবং A এর মতো একই দিকে মুখ করে আছে। শুধুমাত্র D এবং F, বাইরের দিকে মুখ করে আছে। E, C এর ঠিক বাম দিকে বসে আছে। H, B এর নিকটতম প্রতিবেশী কিন্তু A এর নয়।

  • (1) E এর ঠিক ডানদিকে কে বসে আছে ?

A. H B. F C. G D. E

  • (2) কেন্দ্রের দিকে মুখ করে কতজন লোক দাঁড়িয়ে আছে ?

A. 6 B. 4 C. 5 D. 8

Seating Arrangement Questions with Answers in Bengali

1. D2. (1) A2. (2) D
3. A4. D5. C
6. A7. B8. A
9. (1) A9. (2) D10. B
11. B12. D13. A
14. D15.(1) C15.(2) A

Read More:

Static GK Questions and Answers in Bengali

Calendar Reasoning Questions in Bengali

WBP GK Mock Test in Bengali with Answer

Leave a Comment