SSC, Railway, Banking, WBP এবং অন্যান্য যেকোনো চাকরির পরীক্ষায় Blood Relation Reasoning Questions গুলো অন্যান্য reasoning প্রশ্নের মতোই পরীক্ষায় ভীষণ ভাবে গুরুত্বপুর্ণ ও অপরিহার্য। অতি সহজ কৌশলে এসব রক্তের সম্পর্ক রিজনিং প্রশ্নগুলোকে ধাপে ধাপে অনুশীলন ও সমাধান করলে, পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত রাখা হয় অনেক সহজ! দ্রুত স্কোর বাড়াতে, নির্ভুল ভাবে উত্তর করতে, আত্মবিশ্বাস বাড়াতে আজই এই Blood Relation Questions in bengali গুলো daily practice করো।
আশাকরি এই সকল blood relation reasoning প্রশ্ন গুলো তোমাদের আসন্ন পরীক্ষা গুলোতে ভীষণ ভাবে কাজ লাগবে। তাই আর বেশি দেরি না করে এখন থেকেই শুরু করে দাও এবং পৌছে যাও নিজের লক্ষে।
Blood Relation Questions in Bengali
1. পূজা এক যুবকের ছবির দিকে ইঙ্গিত করে বলল, “ওর মা আমার বাবার একমাত্র মেয়ে।” পূজার সাথে লোকটির কী সম্পর্ক ?
A. ছেলে B. কাকা C. ভাই D. ভাগ্নে
2. যদি প্রকাশ সঞ্জয়ের পিতা হয়, সঞ্জয় লক্ষ্মীর পুত্র হয়, লক্ষ্মী তরুণের মা হয়। তাহলে প্রকাশ হয় _____________________ তরুণের ?
A. নাতি B. পিতা C. ভাগ্নি D. দাদা
3. J এবং K ভাই। W হল J এর মা। S হল T এর ভাই। যদি T K এর ছেলে হয়, তাহলে J এর সাথে S এর সম্পর্ক কী ?
A. ভাই B. দাদু C. কাকা D. বাবা
4. একটি ছবির দিকে ইঙ্গিত করে বাজপাই বললেন, “সে আমার ভাইয়ের বাবার একমাত্র মেয়ের ছেলে।” ছবির লোকটির সাথে বাজপাইয়ের সম্পর্ক কেমন ?
A. ভাই B. বাবা C. মামা D. ভাগ্নে
5. A এবং B হল D এর সন্তান। A এর পিতা কে ? এই প্রশ্নে (1) এবং (2) কোন বিবৃতিটি প্রসঠিক ?
(1) C হল A এর ভাই এবং E এর ছেলে।
(2) F হল B এর মা।
A. শুধুমাত্র (1) B. শুধুমাত্র (2) C. (1) অথবা (2) D. (1) এবং (2) উভয়ই
6. অভয় যখন মঙ্গলকে দেখল, তখন তার মনে পড়ল, “ও আমার মেয়ের মায়ের বাবার ছেলে”। মঙ্গলের সাথে অভয়ের সম্পর্ক কী ?
A. কাকা B. মামা C. ভাগ্নে D. ভগ্নিপতি
7. B হল D এর মা এবং C হল D এর ভাই। H হল E এর মেয়ে, আর D হল E এর স্ত্রী। E এবং C এর মধ্যে সম্পর্ক কি ?
A. ভাই B. মামা C. ভগ্নিপতি D. শ্বশুর
8. রাজার শাশুড়ির একমাত্র মেয়ের ছেলের সাথে রাজার সম্পর্ক কি ?
A. ছেলে B. দাদা C. নাতি D. কোনটিই নয়
9. একটি পরিবারে A, B, C, D, E এবং F ছয়জন সদস্য আছে। A এবং B হল একটি বিবাহিত দম্পতি, A হল পুরুষ সদস্য। D হল C এর একমাত্র পুত্র, যে A এর ভাই। E হল D এর বোন। B হল F এর পুত্রবধূ, যার স্বামী মারা গেছেন। E এর সাথে C এর সম্পর্ক কি ?
A. মা B. মেয়ে C. ভাই D. বোন
10. এক ব্যক্তির দিকে ইঙ্গিত করে একজন পুরুষ একজন মহিলাকে বলল, “তার মা তোমার বাবার একমাত্র কন্যা।” মহিলাটি সেই ব্যক্তির সাথে কীভাবে সম্পর্কিত ছিল ?
A. মা B. কোনটিই নয় C. মেয়ে D. স্ত্রী
11. একটি ছবির দিকে ইঙ্গিত করে লতা বলেন, “সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে।” ছবির লোকটি লতার সাথে কীভাবে সম্পর্কিত ?
A. ভাই B. বোন C. কাকা D. কোনটিই নয়
12. A এবং B ভাই। M হল A এর পিতা এবং S এর ভাই। F হল B এর বোন এবং K হল S এর মা। তাহলে M এবং K এর মধ্যে সম্পর্ক কি ?
A. বোন ও ভাই B. নাতি ও ঠাকুরমা C. ভাগ্নে ও পিসি D. ছেলে ও মা
13. একজন লোক একটি পার্টিতে যায় এবং রাকেশের সাথে দেখা করে, যে লোকটির মায়ের একমাত্র ছেলের মেয়ের স্বামী, লোকটি রাকেশের সাথে কীভাবে সম্পর্কিত ?
A. ভাগ্নে B. ভাই C. শ্বশুর D. কোনটিই নয়
14. অমিত একটি ছেলের ছবির দিকে ইঙ্গিত করে বলল, “ও আমার মায়ের একমাত্র ছেলের ছেলে।” অমিতের সাথে ঐ ছেলের সম্পর্ক কেমন ?
A. পিতা B. ভাই C. কাকা D. ছেলে
15. আমার মায়ের বোনের ছেলের শাশুড়ির আমার সাথে কী সম্পর্ক ?
A. মেয়ে B. ঠাকুরমা C. শ্বাশুড়ী D. নির্ধারিত করা সম্ভব নয়
16. রবি বলল, “কাউন্টারে বসা মহিলাটি আমার মায়ের স্বামীর বোন।” রবির সাথে মহিলার সম্পর্ক কি ?
A. মা B. শ্বাশুড়ী C. পিসি D. বোন
17. যদি A + B এর অর্থ A হল B এর ভাই; A – B এর অর্থ A হল B এর বোন এবং A x B এর অর্থ A হল B এর পিতা। নিচের কোনটির অর্থ C হল M এর পুত্র ?
A. M – N x C + F B. F – C + N x M C. N + M – F x C D. M x N – C + F
18. রাজার শাশুড়ির একমাত্র মেয়ের ছেলের সাথে রাজার সম্পর্ক কি ?
A. দাদা B. ভাই C. কাকা D. ছেলে
19. A যদি B এর ভাই হয়; B হল C এর বোন; এবং C হল D এর পিতা, তাহলে D কিভাবে A এর সাথে সম্পর্কিত ?
A. বোন B. মামা C. পিতা D. নির্ধারিত করা সম্ভব নয়
20. X এবং Y ভাই। C এবং D বোন। X এর ছেলে D এর ভাই। Y এর সাথে C এর কি সম্পর্ক ?
A. পিসি B. বোন C. কাকা D. ভাই
Blood Relation Questions in Bengali with Answers:
| 1. A | 2. B | 3. C | 4. D |
| 5. B | 6. D | 7. C | 8. A |
| 9. B | 10. B | 11. A | 12. D |
| 13. C | 14. A | 15. B | 16. C |
| 17. D | 18. D | 19. D | 20. C |
Read More:
Static GK Questions and Answers in Bengali
Calendar Reasoning Questions in Bengali
SSC MTS Reasoning Mock Test in Bengali
আমার নাম তমাল, আমি বিগত তিন বছর ধরে সাধারণ জ্ঞান ও চাকরির প্রস্তুতি এবং স্কলারশিপ বিষয়ক বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে কাজ করেছি। সহজ ভাষায় বিভিন্ন স্কলারশিপ সাধারণ জ্ঞান ও সঠিক চাকরি সংক্রান্ত তথ্য উপস্থাপনা করাটাই আমার মূল লক্ষ্য। আশা করি আমার কাজের অভিজ্ঞতা ও নিষ্ঠা এর আরো সমৃদ্ধ করে তুলবে GK Job Spot-এর প্ল্যাটফর্মকে। আমার বিশ্বাস সঠিক জ্ঞানই হল সাফল্যের আসল চাবিকাঠি ।