যে সকল পরীক্ষার্থীরা আরআরবি এনটিপিসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য খুবই খুশির খবর, কারণ ইতিমধ্যেই RRB NTPC Graduate Level Exam Notification 2026 বার হয়েছে। অতএব প্রস্তুতিটা শুরু করা দরকার আজ থেকেই। কারণ প্রস্তুতি সঠিক হলে তবেই পরীক্ষার ফলাফল হবে ভালো।
আজকে আমরা তোমাদের জন্য GK Job Spot – এর পক্ষ থেকে RRB NTPC GK Questions in Bengali 2026 – তে প্রকাশ করেছি। আশা করি এই সকল প্রশ্নগুলো সকল পরীক্ষার্থীদের RRB NTPC Exam 2026 – এর জন্য প্রস্তুতি নিতে খুবই সাহায্য করবে। তাই আর বেশি দেরি না করে এখন থেকেই এই সকল জিকে প্রশ্নগুলো করা শুরু করে দাও।
RRB NTPC GK Questions in Bengali 2026
1. দ্রোণাচার্য ক্রীড়া পুরস্কার দেওয়া হয় _____________ কে।
A. দলের সভাপতি B. দলের অধিনায়ক C. দলের সেরা খেলোয়াড় D. দলের কোচ
2. বাংলার বাঘ কাকে বলা হয় ?
A. আশুতোষ মুখোপাধ্যায় B. কাজী নজরুল ইসলাম C. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর D. রবীন্দ্র নাথ ঠাকুর
3. প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?
A. 1885 B. 1775 C. 1888 D. 1665
4. ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ কোথায় অবস্থিত ?
A. ইটানগর B. দেরাদুন C. নয়াদিল্লি D. মুম্বাই
5. ভারতীয় নৌবাহিনী দিবস কবে পালিত হয় ?
A. 15 জুন B. 5 সেপ্টেম্বর C. 1 মে D. 4 ডিসেম্বর
6. তিতুমির কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন ?
A. নীল বিদ্রোহ B. ফরাজী আন্দোলন C. ওয়াহাবি আন্দোলন D. সিপাহী বিদ্রোহ
7. ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে ছিলেন ?
A. রাজীব গান্ধী B. ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন C. সত্যজিৎ রায় D. কোনটিই নয়
8. অনুষ্ঠানিকভাবে ভারতীয় রুপির প্রতীক চালু হয় কবে ?
A. 2010 B. 2015 C. 2000 D. 1980
9. গুজরাটে অবস্থিত হরপ্পা প্রাচীন বন্দর শহর কোনটি ?
A. কোলদিহওয়া B. মেহরগড় C. কোনটিই নয় D. লোথাল
10. তড়িৎ প্রবাহ পরিমাপের যন্ত্রটি হল ?
A. ভোল্টমিটার B. হাইগ্রোমিটার C. ব্যারোমিটার D. অ্যামমিটার
11. ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে ?
A. গোপাল কৃষ্ণ গোখলে B. এম জি রানাডে C. বি জি তিলক D. ভি ডি সাভারকার
12. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল ?
A. বোম্বাই B. দিল্লী C. কলকাতা D. মহারাষ্ট্র
13. ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল ____________________ ।
A. কাঞ্চনজঙ্ঘা B. মাউন্ট এভারেস্ট C. হিমালয় D. ধূপগড়ের চূড়া
14. ভারতের বৃহত্তম ও ব্যস্ততম বিমানবন্দর ?
A. রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর B. নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর C. ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর D. কোনটিই নয়
15. নীচের মধ্যে কে একজন বিখ্যাত সন্তুর বাদক ?
A. ওস্তাদ বিসমিল্লাহ খান B. ওস্তাদ জাকির হোসেন C. পন্ডিত রবিশঙ্কর D. পণ্ডিত শিবকুমার শর্মা
16. ‘বাস্তুতন্ত্র’ শব্দটি নিম্নলিখিতদের মধ্যে কে প্রস্তাব করেছিলেন ?
A. ট্যান্সলি B. হেকেল C. ওডাম D. হামবোল্ট
17. বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে ?
A. 4 B. 7 C. 5 D. 3
18. ‘Gift to Onetheism’ বইটি কে লিখেছেন ?
A. স্বামী বিবেকানন্দ B. রবীন্দ্র নাথ ঠাকুর C. কেশব চন্দ্র সেন D. রাজা রাম মোহন রায়
19. অবতল দর্পণের বক্রতা কেন্দ্র কোথায় অবস্থিত ?
A. দর্পণের সামনে B. দর্পণের কেন্দ্রে C. দর্পণের পিছনে D. দর্পণের প্রান্তে
20. নিম্নলিখিত কোন নদীর অববাহিকা ওড়িশায় অবস্থিত ?
A. কাবেরী B. মহানদী C. নর্মদা D. কৃষ্ণা নদী
RRB NTPC GK Questions and Answers in Bengali 2026:
| 1. D | 2. A | 3. B | 4. C | 5. D |
| 6. C | 7. B | 8. A | 9. D | 10. D |
| 11. A | 12. A | 13. A | 14. C | 15. D |
| 16. A | 17. C | 18. D | 19. A | 20. B |
Read More:
SBI CBO Mock Test 2026 in Bengali
Seating Arrangement Questions in Bengali
Railway Group D GK Question in Bengali
Important Links:
| Join WP Group | Click Here |
| Join Telegram Group | Click Here |
| Join Facebook Group | Click Here |
আমার নাম তমাল, আমি বিগত তিন বছর ধরে সাধারণ জ্ঞান ও চাকরির প্রস্তুতি এবং স্কলারশিপ বিষয়ক বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে কাজ করেছি। সহজ ভাষায় বিভিন্ন স্কলারশিপ সাধারণ জ্ঞান ও সঠিক চাকরি সংক্রান্ত তথ্য উপস্থাপনা করাটাই আমার মূল লক্ষ্য। আশা করি আমার কাজের অভিজ্ঞতা ও নিষ্ঠা এর আরো সমৃদ্ধ করে তুলবে GK Job Spot-এর প্ল্যাটফর্মকে। আমার বিশ্বাস সঠিক জ্ঞানই হল সাফল্যের আসল চাবিকাঠি ।